বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে ‎“গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী গোপাল জিউ মন্দির কমিটি গঠন

  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৭.০৮ পিএম
ছবি: সংগ্রহীত

রায়গঞ্জ সংবাদদাতা॥

সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরের ত্রি-বার্ষিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা: শচীন্দ্র নাথ বসাক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রী প্রবীর কুমার নাগ উত্তম।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধায় রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী গোপাল জিউ মন্দির চত্বরে আয়োজিত সাধারণ সভায় কমিটির বিপুল সংখ্যক সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন তাঁরা।

এর আগে কমিটির ১ বছরের আয়-ব্যয়ের হিসেব তুলে ধরেন কেন্দ্রীয় শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরের সাবেক ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রবীর কুমার নাগ উত্তম।

এসময় রায়গঞ্জ উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ডা: চন্দন কুমার সরকার,বাংলাদেশ হিন্দু পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ কুমার মহন্ত, রায়গঞ্জ উপজেলা পূজা উৎযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক পল্লব কুমার নাগ,চান্দাইকোনা মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সমর দত্ত চৌধুরী,হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সদস্যবৃন্দু,বাংলাদেশ হিন্দু পরিষদের চান্দাইকোনা ইউনিয়ন শাখার সভাপতি- সাধারণ সম্পাদক, চান্দাইকোনা ইউনিয়ন পূজা উৎযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিততে ও আলোচনায় এই কমিটির অনুমোদন করা হয়।

উল্লেখ্য, নব নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক আগামী ৪৫ দিনের মধ্যে কেন্দ্রীয় শ্রী শ্রী গোপাল জিউ মন্দির পরিচালনার জন্য ৬১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা দিবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com