বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ড্র করেও লিগ কাপের ফাইনালে লিভারপুল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪, ১.০৪ পিএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

লড়াইটা হয়েছে সমানে সমান। ম্যাচের ফলও ১-১। তবে ফুলহ্যামের মাঠে ড্র করেও লিগ কাপের ফাইনালে উঠে গেছে লিভারপুল।

আনফিল্ডে প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল লিভারপুল। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে ইয়ুর্গেন ক্লপের দল।

ফাইনালে আগেই নাম লিখিয়েছে চেলসি। মিডলসবোরোর বিপক্ষে তারা দুই লেগে ৬-২ ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা লড়াইয়ে উঠেছে। ওয়েম্বলিতে আগামী ২৫ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে চেলসি ও লিভারপুল।

২০২২ সালেও লিগ কাপের ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে জিতেছিল লিভারপুল।

বুধবার রাতে ম্যাচের ১১ মিনিটে লুইস দিয়াজের গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। কিন্তু সেই লিড শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারেনি। ৭৬ মিনিটে ইসা দিয়েপের গোলে সমতা ফেরায় ফুলহ্যাম। শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com