বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

স্বস্তিকা এবার বলিউড অভিনেতার বিপরীতে

  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ১১.৪৬ এএম
ছবি: সংগ্রহীত

“ছোটবেলায় ওর সিরিয়ালগুলো দেখতাম। আশা করছি, একসঙ্গে কাজ করতেও ভালো লাগবে,” বলেন অভিনেত্রী।

ডেস্ক রিপোর্ট॥

বাংলার একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন ভারতের পশ্চিমবঙ্গের ছোট পর্দার অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এবার বলিউডের এক অভিনেতার বিপরীতে দেখা যাবে তাকে। প্রতিম ডি গুপ্ত পরিচালিত হিন্দি সিনেমা ‘চালচিত্র’ এ শান্তনু মহেশ্বরীর সঙ্গে জুটি বাঁধবেন স্বস্তিকা।

এই অভিনেত্রী নিজেই বললেন, “‘চালচিত্র’ এ শান্তনুর বিপরীতে দেখা যাবে আমাকে। খুব গভীর সম্পর্কে রয়েছে, এটুকুই শুধু বলতে পারব। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। তবে হ্যাঁ, শান্তনুর সঙ্গে কাজ করার জন্য আমি খুবই উত্তেজিত। ছোটবেলায় ওর সিরিয়ালগুলো দেখতাম। আশা করছি, একসঙ্গে কাজ করতেও ভালো লাগবে।”

‘গভীর জলের মাছ’র এই অভিনেত্রী আরও বলেন, তিনি এখন বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে পরীক্ষা করতে চান। তবে আর ছোট পর্দায় কাজ করবেন না, এমনটা নয়। দুর্গাপুজার পর আবারও ছোট পর্দায় দেখা যেতে পারে তাকে। তবে সবটাই নির্ভর করছে গল্প ও পরিস্থিতির উপর।

২৩ সেপ্টেম্বর থেকে নতুন সিনেমার কাজ শুরু করবেন স্বস্তিকা। এ সিনেমায় স্বস্তিকা ছাড়াও কাজ করছেন বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী। সংবাদ সূত্র: আনন্দবাজার অনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com