শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকলে কেউ মজুত করতে পারবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৪.০২ পিএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আমাদের প্রথম কাজ পণ্যের বাজার ব্যবস্থা উন্নত করা। পণ্যের যদি সরবরাহ পর্যাপ্ত থাকে তবে কেউ মজুত করতে পারবে না। এ বিষয়ে খাদ্যপণ্যের সরবরাহকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে।

শনিবার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ, বলরামপুর ও নিশ্চিন্তপুর এবং মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকায় যমুনা নদীর তীর রক্ষায় জিওব্যাগ স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রমজানসহ বছরের ১২ মাস দেশের ১ কোটি মানুষকে টিসিবির মাধ্যমে খাদ্য পণ্য সরবরাহ করা হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় নদী পাড়ের মানুষকে রক্ষাকল্পে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নদী ভাঙন প্রতিরোধে ২১ লাখের বেশি জিওব্যাগ ফেলা হবে।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com