বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ আজ ভারাক্রান্ত: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৭.০১ পিএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিয়ানমার থেকে বাস্তচ্যুত হয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কারণে নানা ধরনের সমস্যা হচ্ছে। বাংলাদেশ আজ রোহিঙ্গাদের কারণে ভারাক্রান্ত।

শনিবার দুপুরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব রোহিঙ্গা ডিসপ্লেসড পিপল আমাদের দেশে এসেছে, তাদের কারণে আমাদের দেশে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। যেটি ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদলের সঙ্গেও আমার আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমাদের এখানে সিকিউরিটি প্রবলেম তৈরি হয়েছে, এনভায়রনমেন্টাল প্রবলেম তৈরি হয়েছে। এই রোহিঙ্গা ক্যাম্পগুলো আসলে একটা ব্রিডিং স্পেস হয়ে দাঁড়িয়েছে। ফেনাটিজমের জন্য এবং যেসব টেররিস্ট গ্রুপ আছে, তারা সেখানে থেকে রিক্রুট করার চেষ্টা করে, অনেক ক্ষেত্রে হচ্ছে।

হাছান মাহমুদ বলেন, আমাদের দেশ একটি জনবহুল দেশ। এরই মধ্যে রোহিঙ্গা ডিসপ্লেসড পিপলের কারণে আমরা ভারাক্রান্ত। প্রতি বছর ৩৫ হাজার করে নতুন সন্তান জন্মগ্রহণ করে। এই পরিস্থিতিতে আসলে মানবিকতার কারণে তখন আমরা রোহিঙ্গাদের স্থান দিয়েছিলাম। আমরা মনে করি, মিয়ানমারে পরিস্থিতি উত্তরণের মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com