বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

৫ গোল খেয়ে বার্সার লজ্জার হার

  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ১১.২৪ এএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

কিছুদিন আগেই অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা। সেই হারের রেশ না কাটতেই এবার আরো বড় ধাক্কা খেল দলটি। ঘরের মাঠে বড় পরাজয়ের স্বাদ পেয়েছে কাতালানরা। ৮ গোলের ম্যাচে ভিয়ারিয়ালের কাছে ব্লু গ্রানারা হেরেছে ৫-৩ ব্যবধানে।

ঘরের মাঠে এই পরাজয়ের ফলে লা লিগার শিরোপা জয়ের পথে বড় হোঁচট খেয়েছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে কাতালান ক্লাবটির পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ১০–এ। যদিও শনিবার পুরো ম্যাচজুড়েই আধিপত্য বিস্তার করে খেলে বার্সেলোনা। তবে প্রথমে গোলের দেখা পায় ভিয়ারিয়াল।

ম্যাচের ৫৪ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোমা। একটু পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কাতালানরা। ১১ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচে ফিরে আসে জাভির দল।  নাটকীয়তার তখনও ঢের বাকি। শেষ দিকে ব্যবধান ঘুচিয়ে দেয় ভিয়ারিয়াল।

যোগ করা সময়ে আরো দুই গোল করে জয়োল্লাসে মাতে ভিয়ারিয়াল। ৩৮ দিন পর ঘরের মাঠে খেলতে নেমে বড় ধাক্কাই খেয়েছে বার্সেলোনা। বড় এই পরাজয়ে ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার তিনে রয়েছে দলটি। যেখানে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com