বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

এশিয়ান কাপে তাজিকিস্তানের চমক, আফকনে মিশরের দুঃখ

  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ১১.৫২ এএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গড়িয়েছে এশিয়ান কাপ। আসরের রাউন্ড অব সিক্সটিনের লড়াই জমে উঠেছে। যেখানে রীতিমতো চমক দেখিয়েছে আসরে প্রথমবারের মতো অংশ নেয়া তাজিকিস্তান।

এশিয়ান কাপের রাউন্ড অব সিক্সটিনে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছিল তাজিকিস্তান। যেখানে আরব আমিরাতকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পামিরিয়ানরা।

এদিন নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিলো। এছাড়া ইন্দোনেশিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শেষ আটে উঠেছে অস্ট্রেলিয়া।

অন্যদিকে আফ্রিকান কাপ অব নেশন্সের (আফকন) রাউন্ড অব সিক্সটিনে মিশরের বিপক্ষে রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে কোয়ার্টার ফাইনালে কঙ্গো। এছাড়াও ইকুয়াটরিয়াল গিনিকে ১-০ গোলে হারিয়েছে গিনি। আর হাইভোল্টেজ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে নাইজেরিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com