বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

লাইসেন্সবিহীন ক্লিনিক-হাসপাতাল বন্ধে লিগ্যাল নোটিশ

  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ৩.৫৫ পিএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

লাইসেন্সবিহীন ক্লিনিক, হাসপাতাল বন্ধে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। লাইসেন্সবিহীন মেডিকেল, ক্লিনিক এবং হাতুড়ে ডাক্তারসহ দেশব্যাপী চিকিৎসা ব্যবস্থায় ডাক্তার, নার্স, স্টাফদের অবহেলাজনিত কারণে ক্ষতিগ্রস্ত আহত, মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে এ নোটিশ পাঠানো হয়।

সোমবার রায়হান গাজী নামে এক আইনজীবী এ নোটিশ পাঠান।

লিগ্যাল নোটিশে বলা হয়, সম্প্রতি ঢাকা শহরসহ সারাদেশের জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্ট মেডিকেল চিকিৎসা বিষয়ের সনদ ব্যতীত অর্থাৎ লাইসেন্সবিহীন নামধারী ভুয়া হাতুড়ি ডাক্তার, অদক্ষ নার্স, স্টাফসহ লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক, ভুয়া চেম্বারে সাধারণ সেবা প্রত্যাশী মধ্যবিত্ত, দরিদ্র অসহায় সহজ, সরল, ব্যক্তিরা চিকিৎসাসেবা নিতে গিয়ে ব্যাপক শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এসব বিষয় বিবেচনা করে লিগ্যাল নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য অধিদফতর কর্তৃপক্ষকে লাইসেন্সবিহীন ভুয়া ডাক্তার, অদক্ষ নার্স, স্টাফ এবং লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক বন্ধ এবং আদালত ও অন্যান্য প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় রিট পিটিশন অথবা দেশের প্রচলিত আইনে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com