বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

শাওন ও ফারিনের ‘পাব কি তারে’

  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ১২.০৭ পিএম
ছবি: সংগ্রহীত

বিনোদন ডেস্ক॥

শিগগিরই সম্প্রচার হতে যাচ্ছে সময়ের তরুণ নির্মাতা তৌহিদ হকের নাটক ‘পাব কি তারে’। এতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা সৈয়দ জামান শাওন ও ফারিন খান। জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুকে নিয়ে নারী প্রধান এই নাটকের প্রযোজক ছিলেন নির্মাতার মা নিজেই।

নতুন এ নাটক নিয়ে নির্মাতা জানান, আমি সত্যি লাকি যে আমার নাটকের প্রডিউসার আমার মা। তিনি আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছেন। মা আমাকে নিয়ে অনেক আশাবাদী এবং আমি দেশবাসীর কাছে দোয়া চাই যেন মায়ের মুখে হাসি ফুটাতে পারি।

নতুন কাজ নিয়ে নাটকের অভিনেত্রী ফারিন খান বলেন, ‘পাবো কি তারে’ আমার খুব ভালো একটি কাজ হতে যাচ্ছে। কারন কনকনে শীতে শুটিং করেছি। সত্যি আমরা অনেক কষ্ট করেছি সেটে। আমার সহশীল্পী শাওন ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করেছে, কাজটা নিয়ে আমি অনেক এক্সাইটেড।

শাওন-ফারিন ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন আসমা,জিল্লু রকি খান, মৌ শিখাসহ আরো অনেকে।

প্রসঙ্গত, তৌহিদ হকের প্রথম পরিচালিত নাটক, ‘রিগ্রেট’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com