রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ একজন বাংলাদেশির শরীরে জীবন্ত প্রাণী প্রবেশ নিয়ে বিরল চিকিৎসাগত অনুসন্ধান

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.৩ ডিগ্রি

  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ১২.১৮ পিএম
ছবি: সংগ্রহীত

পঞ্চগড় সংবাদদাতা॥

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ বাড়লেও অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ। সূর্যের দেখা মিললেও শীতের দাপট রয়েছে উত্তরের এ জনপদে। ফলে দুর্ভোগে কাটছে না নিম্ন আয়ের মানুষের।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, বুধবার (৩১ জানুয়ারি) ভোর ৬টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রায় এ অঞ্চলে এখন মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সপ্তাহের বেশি সময় ধরে এ অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, গতকাল মঙ্গলবারের (৩০ জানুয়ারি) চেয়ে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। ওইদিন একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ থাকলেও সকাল থেকেই স্কুল, কোচিং, প্রাইভেটে যেতে দেখা গেছে কোমলমতি শিশু-শিক্ষার্থীদের।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com