মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

তিন উইকেট হারিয়ে দলীয় ফিফটি পূরণ শ্রীলংকার

  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১২.২৯ পিএম
ছবি: সংগ্রহীত

স্পোর্টস ডেস্ক॥

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলংকা। যেখানে তিন উইকেট হারিয়ে দলীয় ফিফটি পূরণ করেছে লঙ্কানরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১৩ ওভারে তিন উইকেটে ৫১ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকান দলপতি কুশল মেন্ডিস। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কা। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন তাসকিন আহমেদ।

ম্যাচের দ্বিতীয় ওভারে নিশাঙ্কাকে লেগ বিফরের ফাঁদে (এলবিডব্লিউ) ফেলেন তাসকিন। পরে জোরালো আবেদনে বাংলাদেশের আবেদনে সাড়া দেন ফিল্ড আম্পায়ার কোটেলব্রো। এতে ১ রানে সাজঘরের পথ ধরতে হয় নিশাঙ্কাকে।

পরে ক্রিজে আসেন শ্রীলংকান দলপতি কুশল মেন্ডিস। তাকে সঙ্গ দেওয়ার আগেই উইকেট বিলিয়ে দেন ফার্নান্দো। তাসকিনের পেসে পরাস্ত হয়ে উইকেটের পেছনে মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৪ রান করেন লঙ্কান এ ওপেনার।

এরপর বাইশ গজে আসেন সাদিরা সামারাবিক্রমা। ব্যাট হাতে ভালো শুরু করেও ব্যক্তিগত ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন তিনি। মুস্তাফিজের ইনসুইয়ে মুশফিকের তালুবন্দী হন সাদিরা (১৪)।

এখন চারিথ আসালঙ্কাকে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন মেন্ডিস।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com