বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

বলিউডে নির্মাণ হচ্ছে মধুবালার বায়োপিক

  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১২.২৯ পিএম
ছবি: সংগ্রহীত

বিনোদন ডেস্ক॥

বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী মধুবালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে। কারণ তাকে নিয়ে বায়োপিক নির্মাণের কথা উঠেছে। বিষয়টি আলোচনায় আসার পেছনে ছিল একটি ইউটিউব ভিডিও।

কিন্তু পরে জানা যায়, সেই ভিডিওটি ভুয়া। এরই মধ্যে রিলিজ হওয়া বেশ কিছু সিনেমার ঝলক দিয়ে তৈরি করা হয়েছিল সেটি। কিন্তু এবার খবর আর মিথ্যে নয়। প্রয়াত অভিনেত্রী মধুবালার বায়োপিক তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। সিনেমার নাম ‘মধুবালা’। নির্মাতারা শুক্রবার এ সিনেমার ঘোষণা করেছেন।

পরিচালক জসমিত কে রিন এ সিনেমাটি নির্মাণ করবেন। এর আগে তিনি আলিয়া ভাট অভিনীত ‘ডার্লিংস’ সিনেমাটি পরিচালনা করেছিলেন। শুক্রবার এ সিনেমার কথা ঘোষণা করে নির্মাতারা সোশ্যাল মিডিয়া লিখেছেন, ‘মধুবালার প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে আমাদের পরবর্তী সিনেমার ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। বলিউডের বৈগ্রহিক অভিনেত্রীর চিরকালীন আবেদন ও অজানা আখ্যান জানতে প্রস্তুত হোন।’

১৯৪২ সালে ‘বসন্ত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মধুবালা। ১৯৫৮ সালে মুক্তি পায় তার অভিনীত ‘চলতি কা নাম গাড়ি’, ‘কালা পানি’ সিনেমাগুলো। তবে দুবছর পরে মুক্তিপ্রাপ্ত ‘মুঘল এ আজম’ সিনেমায় আনারকলি চরিত্রে তার অভিনয়কে ক্যারিয়ারের শ্রেষ্ঠ কাজ বলে মনে করেন অনেকে। তিনি কিশোর কুমারকে বিয়ে করেছিলেন। কিন্তু মাত্র ৩৬ বছর বয়সে তার জীবনাবসান হয়।

মধুবালার বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে এরই মধ্যে নেট জগতে আলোচনা শুরু হয়েছে। অনুরাগীদের একাংশের মতে এই চরিত্রে আলিয়া ভাটই শ্রেষ্ঠ নির্বাচন হতে পারেন। যদিও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কার নাম ঘোষণা করেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com