বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৬

  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৪.৪০ পিএম
ছবি: সংগ্রহীত

সিলেট সংবাদদাতা॥

সিলেটের জৈন্তাপুরে পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলী পাত্র (৫০), সন্তোষ পাত্রের পুত্রবধু সুচিতা পাত্র (৩০), সুচিতা পাত্রের শিশু মেয়ে বিজলী (৬ মাস), নন্দ পাত্রের স্ত্রী সাবিত্রি পাত্র (৩২), সুবেন্দ্র পাত্রের মেয়ে ঋতু পাত্র (৬) ও নিপেন্দ্র পাত্রের স্ত্রী শ্যামলা পাত্র (৫৫)। নিহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টারে দিকে সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে গরুবোঝাই একটি পিকআপ যাচ্ছিলো। এ সময় দরবস্ত এলাকায় গাড়িটি পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান একজন, জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও বাকিরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্স অফিসার ইনচার্জ জুয়েল চৌধুরী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সালাউদ্দীন মিয়া জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, এ ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় জনতা। পরে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com