মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

ঐন্দ্রিলার মৃত্যুর এতদিন পর ফেসবুকে যা নিয়ে এলেন সব্যসাচী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১২.৩৪ পিএম
ছবি: সংগ্রহীত

বিনোদন ডেস্ক॥

ঐন্দ্রিলা শর্মার মারা যাওয়াটা এখনো যেন বিশ্বাস হয় না অনুরাগীদের। কী লড়াইটা না তার জন্য করেছিলেন সব্যসাচী চৌধুরী। পণ নিয়েছিলেন নিজের ঐন্দ্রিলাকে হাসপাতাল থেকে ফিরিয়ে আনবেন। কিন্তু ২০২২ সালের ২০ নভেম্বর সব শেষ হয়ে যায়। ঐন্দ্রিলার মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়া ছেড়েছিলেন সব্যসাচী। এতদিন বাদে আবার ফিরলেন। তবে ভিন্ন বার্তা নিয়ে।

আসলে অভিনেতাকে দেখা গিয়েছে সায়কের ফেসবুক পেজে। সেখানে ‘ন্যাড়া ছাদের গপ্পো’ নিয়ে কথা বলেছেন সব্যসাচী। কী ‘ন্যাড়া ছাদের গপ্পো’? অভিনেতা জানান, এটি একটি ইউটিউব চ্যানেল, যা গত ১০ মাস ধরে চলছে।

নানা গল্প নিয়ে পডকাস্ট শো হয় এই চ্যানেলে। ইতোমধ্যেই একটি গল্পে সায়ক পাঠ করেছেন। এবারের গল্পে পায়েল দের কণ্ঠ শোনা যাবে। আর সেই গল্প নিয়ে কথা বলতেই সব্যসাচী ফেসবুকে ফিরেছেন।

তিনি জানান, আগামী ৩০ মার্চ থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘নেকী’ গল্পটি শোনা যাবে। তাতে পায়েল ছাড়াও যুধাজিৎ, অনিকেতরা পাঠ করেছেন।

সায়ক-সব্যসাচীরা আরও জানান, এবার থেকে ফেসবুকেও থাকছে ‘ন্যাড়া ছাদের গপ্পো’র পেজ। তার লিঙ্কও সায়ক শেয়ার করেছেন। কাজের কথার মাঝেই আবার সায়কের সঙ্গে ঠাট্টা-ইয়ার্কিতে মাতেন পায়েলরা।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com