বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু: আইপিএল শুরুর আগেই আরসিবির নাম পরিবর্তন

  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০২৪, ২.৫৮ পিএম
ছবি: সংগ্রহীত

স্পোর্টস ডেস্ক॥

দুয়ারে কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর নতুন আসর। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে বিশ্বের সবচেয়ে জমজমাট এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ।

আসরের প্রথম ম্যাচেই মাঠে নামবে বিরাট কোহলির আরসিবি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)।

তবে আসর শুরুর আগেই নামে পরিবর্তন এনেছে আরসিবি। গতকাল ‘আরসিবি আনবক্স’ অনুষ্ঠানে এই পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএল শুরুর পর থেকেই আরসিবির নাম ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে ২০১৪ সালের ১ নভেম্বর দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানীর নাম বদলে রাখা হয় বেঙ্গালুরু। তবে শহরের নাম পরিবর্তন করা হলেও আরসিবি এতদিন ব্যাঙ্গালোর শব্দটিই ব্যবহার করেছে। এ নিয়ে সমর্থকরা প্রায়ই সোচ্চার হয়েছেন।

অবশেষে ২০২৪ আইপিএলের আগেই নিজেদের শহরের সঙ্গে মিল রেখে নাম বদলে ফেললো আরসিবি। গতকাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নাম পরিবর্তনের কথা ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিসহ কদিন আগেই নারীদের আইপিএলের শিরোপা জয়ী আরসিবি দলের সদস্যরা।

আরসিবি ছাড়াও আইপিএলে দলের নাম পরিবর্তনের ঘটনা আরও আছে। তিন বছর আগে কিংস ইলেভেন পাঞ্জাবের নাম পরিবর্তন করে রাখা হয় পাঞ্জাব কিংস। দিল্লির ফ্র্যাঞ্চাইজির নামে ডেয়ারডেভিলসের জায়গায় রাখা হয় ক্যাপিটালস। তারও আগে সাবেক ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপারজায়ান্টের নামের শেষ অংশ থেকে ইংরেজি ‘এস’ ফেলে দেওয়ার ঘটনাও আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com