বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

বাংলাদেশের বোলিং তোপে শুরুতেই ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ১১.১৭ এএম
ছবি: সংগ্রহীত

স্পোর্টস ডেস্ক॥

প্রথমবারের মতো শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেখানে বল হাতে দারুণ শুরু করেছে টাইগ্রেসরা। প্রথম পাওয়ার প্লের মাঝে অজিরা হারিয়েছে তিনটি উইকেট।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে তিন উইকেটে ৩০ রান সন্নগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

দুই দেশের মধ্যকার প্রথম ওয়ানডেতে টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বল হাতে শুরুতেই সাফল্য পায় স্বাগতিকরা। নিজের করা প্রথম বলেই ফোবে লিচফিল্ডকে বোল্ড করেন সুলতানা খাতুন।

সুলতানার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে বিপদজনক এলিস পেরি আজ মাত্র ২ রানে সাজঘরে ফেরেন। একপ্রান্ত আগলে রানের খাতা সচল রেখেছিলেন অধিনায়ক আলিসা হিলি। তাকে ফেরান মারুফা আক্তার মনি। ব্যক্তিগত ২৪ রানে উইকেটের পিছে ক্যাচ দেন এ ওপেনার।

২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দুই দলের মাঠের লড়াই শুরু হবে। দ্বিপাক্ষিক সিরিজ হলেও এই ম্যাচ বাড়তি গুরুত্ব পাচ্ছে।

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। এর আগে কেবল ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপেই অংশ নিতে ঢাকায় এসেছিল অজি নারী দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com