শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে ‎“গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

ইন্দোনেশিয়া উপকূলে নৌকা ডুবে ৫০ রোহিঙ্গার প্রাণহানির শঙ্কা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ১১.৪০ এএম
ছবি: সংগ্রহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে নৌকাডুবিতে ৫০ জনের মতো রোহিঙ্গা শরণার্থীর প্রাণ গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকাটিতে ১৫০ জনের মতো যাত্রী ছিলেন।

বুধবার সকালে আচেহ প্রদেশের পশ্চিম উপকূলের কুয়ালা বুবন সৈকত থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরের উত্তাল সমুদ্রে নৌকাটি দুর্ঘটনার শিকার হয় বলে ধারণা করা হচ্ছে।

জেলেরা নৌকাটিতে থেকে চার নারী ও দুই পুরুষসহ ছয়জনকে উদ্ধার করেন এবং তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যান। সেখানে গিয়ে তারা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধি ফয়সাল রহমানের সঙ্গে কথা বলেন।

রহমান বলেন, উদ্ধার হওয়া জীবিতরা তাকে বলেছেন, অনেকেই পানিতে ডুবে মারা গেছেন।

তিনি আল জাজিরাকে বলেন, হতাহতের সঠিক সংখ্যা আমরা নিশ্চিত করতে পারছি না। তবে উদ্ধার হওয়া ছয়জন জানিয়েছেন, অনেকে মারা গেছেন। তাদের অনুমান, নৌকাটি ডুবে যাওয়ার সময় প্রায় ৫০ জনের প্রাণ যায়।

যাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, তাদের বেশির ভাগই সাঁতারে অক্ষম নারী ও শিশু। স্রোতে তারা সমুদ্রে ভেসে যায়।

স্থানীয় জেলেদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, জীবিতরা উল্টে যাওয়া নৌকার ওপর দাঁড়িয়ে ছিলেন। তারা সবাই পুরুষ বলেই মনে হচ্ছিল।

হাফপ্যান্ট পরা রোগা লোকেরা জেলেদের উদ্দেশে হাত নেড়ে উদ্ধার সহায়তা চাচ্ছিলেন।

আচেহ বারাত জেলার জেলে সম্প্রদায়ের নেতা আমিরুদ্দিন বলেন, ইন্দোনেশিয়ার জাতী অনুসন্ধান ও উদ্ধার সংস্থার একটি জাহাজ বুধবার পাঠানো হয়েছিল।

তিনি বলেন, গত রাতে উদ্ধার সংস্থা ঘটনাস্থলে যায়। তবে এখনো জানা যায়নি, তারা কোনো রোহিঙ্গা নৌকা পেয়েছিল কি না।

নৌকাটি কেন ডুবে গিয়েছিল, তা এখনো অস্পষ্ট। রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী কাঠের নৌকাগুলো প্রায়শই দুর্বল অবস্থায় থাকে এবং তাতে যাত্রীদের ভিড় থাকে।

২০২৩ সালের আগস্টে বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ১৭ রোহিঙ্গা মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com