বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

বাপ্পা মজুমদারের কণ্ঠে সায়ীদ আবদুল মালিকের ‘ব্যস্ত শহর’

  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ৪.০৯ পিএম
ছবি: সংগ্রহীত

বিনোদন ডেস্ক॥

সাংবাদিক ও গীতিকার সায়ীদ আবদুল মালিকের লেখা ‘ব্যস্ত শহর’ গানে কণ্ঠ দিয়েছেন প্রজন্মের হার্টথ্রুব গায়ক বাপ্পা মজুমদার। রেকর্ডিং শেষে বর্তমানে গানটির মিক্সিং চলছে, শিগগির বাপ্পা মজুমদারের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে বলে জানিয়েছেন বাপ্পা মজুমদার নিজেই।

কথা ও সুরের বৈচিত্রে গানটি শ্রোতাপ্রিয়তা পাবে বলে আশা প্রকাশ করেছেন সংগীতশিল্পী বাপ্পা। গানটির মধ্য দিয়ে শ্রোতারা ভিন্নধারার কথা ও বৈচিত্র্যময় সুরের স্বাদ পাবে বলেও জানান তিনি।

এই গানটি গীতিকার হিসেবে সায়ীদ আবদুল মালিককে অনন্য উচ্চতায় আসীন করবে বলেও ধারণা করেছেন জনপ্রিয় এই শিল্পী। এটি আমার গাওয়া সায়ীদ আবদুল মালিকের লেখা দ্বিতীয় গান। এর আগে ভাষা শহীদদের নিয়ে তার লেখা ‘প্রাণের বর্ণমাল’ শিরোনামের একটি ভাষার গান সুর, সঙ্গীত আয়োজন ও কণ্ঠ দিয়েছিলাম আমি।

গানটি নিয়ে গীতিকার সায়ীদ আবদুল মালিক বলেন, ব্যস্ত শহরের নানা যান্ত্রিক জটিলতা, একাকিত্বতা ও মানুষে মানুষে সম্পর্কের টানাপোড়েন নিয়েই গানটি লেখা। এই গানটি গীতিকার হিসেবে আমার ক্যারিয়ার আরও একধাপ এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com