মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার নানা কর্মসূচী পালন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৯.৩৩ পিএম
ছবি: সংগ্রহীত

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে মঙ্গলবার দিনভর বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। তারমধ্যে রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া ও ইফতার বিতরণ ছিল অন্যতম। শহরের মাছুমপুরে উক্ত সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মিসেস লুৎফুন্নেছার সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশদ আলোচনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিনা সিদ্দিকা এ্যানা। এ সময় অনুষ্ঠানে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা মীর মোঃ শফিউল আলম, সুলতানা জাকিয়া পারভীন, তাসলিমা বেগম নিপা, সংগঠনটির ম্যানেজার আব্দুস সবুর শেখ এবং হিসাবরক্ষক সোহেল রানা। অনুষ্ঠান শেষে ২ শত শিক্ষার্থীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

 

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com