শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে দক্ষিণ কোরিয়া

  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৩.২২ পিএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিলো দক্ষিণ কোরিয়া। বাংলাদেশিদের জন্য এ বছর কোটা বাড়িয়ে মোট ১০ হাজার কর্মী নেবে দেশটি। আর এই পুরো কাজ সম্পন্ন হবে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে।

অন্যান্য কাজের মধ্যে এবার প্রথমবারের মতো দেশটিতে মৎস্যশিল্প ও জাহাজ নির্মাণকাজের সুযোগও পাবেন বাংলাদেশিরা।

এর আগে, বাংলাদেশি কর্মীদের জন্য ৭ হাজার কোটা নির্ধারিত থাকলেও দেশটিতে যেতে পেরেছেন ৫ হাজার কর্মী। বোয়েসেল বলছে, দক্ষ কর্মীর অভাবে ফাঁকা থেকেছে দুই হাজার।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন সতর্কবার্তা দিয়ে কোরিয়াগামী কর্মীদের উদ্দেশে বলেন, শ্রমিকরা যদি মালিকের অনুমতি নিয়ে অন্য কোম্পানিতে যায়, তবে মালিক আবার বাংলাদেশ থেকে লোক নিবে। কিন্তু কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, মামলা করে যদি যায়, সেক্ষেত্রে সেই মালিক আর বাংলাদেশ থেকে লোক নিবে না। আমাদের দেশের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি হবে। এ জন্য আমরা যে অক্লান্ত পরিশ্রম করে এই কোটা পেয়েছি, সেটা ধরে রাখার দায়িত্ব আমাদের কর্মীদেরই।

এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশি কর্মীদের আরো দক্ষ বানানোর জন্যে আমরা কাজ করে যাচ্ছি।

বোয়েসেলের মাধ্যমে কোরিয়া যেতে কর্মীদের তেমন বেশি খরচ নেই। বোয়েসেলে খরচ হয় সর্বোচ্চ ৩৫ হাজার টাকা। আর যেতে উড়োজাহাজ ভাড়া ৫০ থেকে ৫৫ হাজার টাকা। মাসে বেতন অন্তত ১ লাখ ৮০ হাজার টাকা। অতিরিক্ত সময় কাজ করলে কেউ কেউ তিন লাখ টাকাও আয় করতে পারেন। থাকা ও খাওয়ার খরচ চালায় কোম্পানি। এত সুযোগ থাকায় দেশটিতে যেতে আগ্রহী কর্মী অনেক। পাঁচটি ধাপে প্রক্রিয়াটি শেষ হয়। শুরুতে অনলাইন নিবন্ধন। এরপর লটারি করে বোয়েসেল।

বিজয়ীদের কোরিয়ার ভাষাগত দক্ষতার পরীক্ষা দিতে হয়। এটি পাস করলে দক্ষতা ও স্বাস্থ্য পরীক্ষা। এরপর পুলিশের কাছ থেকে ছাড়পত্র নিয়ে ভিসার আবেদন করা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com