বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

আর্সেনাল-সিটির ড্রয়ে লিভারপুলের বাজিমাত

  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১২.১২ পিএম
ছবি: সংগ্রহীত

স্পোর্টস ডেস্ক॥

ব্রাইটনকে উড়িয়ে প্রিমিয়ার লিগের শুরুতে শীর্ষে উঠেছিল লিভারপুল। তাদের সরাতে হলে জয় পেতে হতো ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল দুই দলকেই। কিন্তু জিততে পারেনি কোনো দলই। তাদের মুখোমুখি লড়াই শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। আর তাতে এককভাবে শীর্ষেই রইলো ইয়ুর্গেন ক্লপের দল।

ঘরের মাঠ ইতিহাদে সিটিজেনরা আক্রমণে এগিয়ে থাকলেও আর্সেনালের জাল লক্ষ্যভেদ করতে পারেনি। গানাররা রক্ষণ রেখেছিল জমাট। বলের দখলে এগিয়ে ছিল পেপ গার্দিওলার দল। কিন্তু আর্লিং হালান্ডদের আক্রমণ কোনো কাজে আসেনি।

গোলের জন্য ১২টি শট নিয়েও তারা লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি।  বিপরীতে গানাররা ছয় শটের দুটিই রেখেছিল অন টার্গেটে।

এই দুই দলের ড্রয়ে বাজিমাত হয়েছে লিভারপুলের। চলমান মৌসুমে ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট হলো অলরেডদের। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে গানাররা। আর তিনে থাকা সিটিজেনদের পয়েন্ট ৬৪।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com