বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

২০ দিন পর উদ্ধার অপহৃত কিশোরী

  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১১.৪০ এএম
ছবি: সংগ্রহীত

চাঁদপুর সংবাদদাতা॥

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উম্মে খাদিজা রুমা নামে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের প্রায় ২০ দিন পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (১ এপ্রিল) রাতে অপহরণকারী জাকির হোসেনের বাড়ি নিজমেহের থেকে তাকে উদ্ধার করা হয়। বিকেলে পিবিআই চাঁদপুর জেলা কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে।

অপহৃত ওই কিশোরী শাহরাস্তি উপজেলার মেহের উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। রুমা উপজেলার পূর্ব উপলতা গ্রামের মইনুল ইসলাম মিন্টুর মেয়ে।

জানা যায়, গত ১১ মার্চ তাকে মেহের প্রগতি সংঘের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। কিশোরীর বাবা মইনুল ইসলাম মিন্টু চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণকারী নিজমেহের এলাকার আবদুর রহিমের ছেলে জাকির হোসেনকে আসামি করে মামলা করেন। আদালত ওই মামলাটির দায়িত্ব দেন পিবিআইকে। পিবিআই মামলাটি সিডিউলভুক্ত করে তদন্ত করার দায়িত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. সফিকুল ইসলামকে।

সর্বশেষ পিবিআই চাঁদপুর কার্যালয়ের পুলিশ পরিদর্শক মো. ইউনুছ খন্দকারে নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলমগীর ও কনস্টেবল মো. সোলাইমানসহ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপহৃত কিশোরীকে আসামির বাড়ি থেকে উদ্ধার করে পিবিআই।

পুলিশ পরিদর্শক মো. ইউনুছ খন্দকার জানান, সোমবার দুপুরে অপহৃত কিশোরীকে উদ্ধার করে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে উপস্থিত করা হয়। ওই কিশোরীকে তার বাবার জিম্মায় প্রদান করেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com