বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

৯ বছর পর জুটি বাঁধবেন সামান্থা-আল্লু অর্জুন!

  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ১২.৪০ পিএম
ছবি: সংগ্রহীত

বিনোদন ডেস্ক॥

ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনয়শিল্পী আল্লু অর্জুন ও সামান্থা রুথ প্রভু। ‘সন অব সত্যমূর্তি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন তারা। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় তাদের রসায়ন দেখে মুগ্ধ হন দর্শকরা।

এরপর ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে পারফর্ম করেন আল্লু অর্জুন ও সামান্থা। তবে কোনো সিনেমায় জুটি বাঁধতে দেখা যায়নি তাদের। প্রায় ৯ বছর পর ফের জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন সামান্থা-আল্লু অর্জুন।

ইন্ডিয়া গ্লিটজের তথ্য অনুসারে, বাণিজ্যিক একটি সিনেমার কাজ হাতে নিয়েছেন পরিচালক অ্যাটলি কুমার। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আল্লু অর্জুন। প্রধান নারী চরিত্রের জন্য সামান্থা

রুথ প্রভুকে নেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা। বিষয়টি নিয়ে সামান্থার সঙ্গে আলোচনা চলছে পরিচালকের।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘অ্যাটলি-আল্লু অর্জুনের এ সিনেমায় সামান্থার যুক্ত হওয়ার বিষয়ে জোরালোভাবে আলোচনা করছেন নির্মাতা।’

বড় বাজেটে নির্মিত হবে নাম ঠিক না হওয়া এ সিনেমা। এখন প্রি-প্রোডাকশন ও কাস্টিংয়ের কাজ চলছে। চলতি বছরের অক্টোবরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com