বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

ঈদের পর প্রথম কার্যদিবসে বড় দরপতন পুঁজিবাজারে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ১১.০৮ এএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

ঈদুল ফিতরের আগের দুই কর্মদিবস দেশের শেয়ারবাজার উত্থান প্রবণতায় ছিল; যার পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের আশা ছিল, দীর্ঘ পতনের পর ঈদের পর বাজার ভালোর পথেই এগোবে। কিন্তু ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে আবারও দরপতন দেখল বিনিয়োগকারীরা। সূচকের বড় পতনের সঙ্গে কমেছে ৩৩৬ কম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৫.৩১ পয়েন্ট কমেছে।

বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৮ পয়েন্টে। এ ছাড়া এদিন ‘ডিএসইএস’ সূচক ১৬.২৭ পয়েন্ট এবং ‘ডিএসই৩০’ সূচক ১৭.৪৮ পয়েন্ট কমেছে।
ডিএসইতে গতকাল মোট ৩৬৭ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৮৪ লাখ টাকা।

দেশের প্রধান পুঁজিবাজারে মোট ৩৯৫ কম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২ কম্পানির, দর কমেছে ৩৩৬ কম্পানির এবং বাকি ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কম্পানি হলো ফু-ওয়াং ফুড, মালেক স্পিনিং, কর্ণফুলী ইনস্যুরেন্স, তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো, শাইনপুকুর সিরামিকস, কোহিনূর কেমিক্যাল, আলিফ ইন্ডা., সেন্ট্রাল ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও ওরিয়ন ইনফিউশন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কম্পানি হলো- দেশবন্ধু পলিমার, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ফু-ওয়াং ফুড, কর্ণফুলী ইনস্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, প্যারামাউন্ট ইনস্যুরেন্স, আলিফ ইন্ডা., কোহিনূর কেমিক্যাল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও গ্লোবাল হেভি কেমিক্যাল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কম্পানি হলো আনলিমা ইয়ার্ন, ম্যাকসন স্পিনিং, মেট্রো স্পিনিং, শ্যামপুর সুগার, ডিবিএইচ, জাহিন টেক্স, অ্যাক্টিভ ফাইন, এনবিএল, শাইনপুকুর সিরামিকস ও নাভানা সিএনজি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল আট কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

সোমবার সিএসইতে ১৭৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ১৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ১০৭টির, কমেছিল ৬৩টির এবং অপরিবর্তিত ছিল ২৬টি প্রতিষ্ঠানের।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com