বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

১০ ব্যাংক দেউলিয়া হওয়ার পথে: গভর্নর

  • আপডেট সময় রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৫৯ পিএম

স্টাফ রিপোর্টার॥
দেশের ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার মত খারাপ অবস্থায় চলে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
তিনি বলেছেন, সরকার সেসব ব্যাংককে বাঁচানোর চেষ্টা করছে। আমাদের সময় দেন, আমরা সব ব্যাংককে দাঁড় করানোর ব্যবস্থা করবো।
দেউলিয়া পর্যায়ে থাকা ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ ব্যাংক টেকনিক্যাল, অ্যাডভাইজরি ও লিকিউডিটি সুবিধা দেবে বলেও জানান তিনি।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, আগামী ১০ দিনের মধ্যে টাস্কফোর্স কাজ শুরু করবে। টাস্কফোর্সের মাধ্যমে ব্যাংক খাতের সমস্যা নিরূপণ এবং আগের নীতিমালাগুলো রিভিউ করা হবে। যে কোনো নীতিমালা শুধু গুটিকয়েক ব্যবসায়ীর জন্য করা হলে সেটা বাতিল হবে, আর যদি প্রয়োজন হয় তাহলে সেটা থাকবে। ব্যাংক খাতের পরিবারতন্ত্র ভাঙা হবে।
তিনি বলেন, আমানত বিমা স্কিমের আওতা দ্বিগুণ করে ব্যাংকের ৯৫ ভাগ আমানতকারীকে সম্পূর্ণভাবে নিরাপদ করেছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলেও সঙ্গে সঙ্গে এই স্কিম থেকে ব্যাংকটির ৯৪ দশমিক ৬ শতাংশ আমানতকারীর সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।
আহসান এইচ মনসুর বলেন, আমানতকারীদের আশঙ্কার কিছু নেই। তাদের ধৈর্যের সঙ্গে ব্যাংক খাত সংস্কারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com