বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৫৪ পিএম
ছবি: সংগ্রহীত

টিডিএস ডেস্ক॥

সাংবিধানিকভাবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্র্বতী সরকার বৈধ এবং সবকিছুই আইন মেনে হচ্ছে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট শাসনব্যবস্থা প্রবর্তন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে প্রস্তাব দিয়েছেন তা সময়োপযোগী বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিমকোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সাংবিধানিকভাবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতীকালীন সরকার বৈধ। সরকার গঠনের আগে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেয়া হয়েছে। এখন পর্যন্ত সংবিধান অনুসারেই সরকার সব কাজ করছে।
রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করাসহ সংবিধান সংশোধন করা খুবই জরুরি। পাশাপাশি প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করাসহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কার কাজও জরুরি বলে মনে করেন তিনি।
এসময় ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ’ ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, এই অনুচ্ছেদের সংশোধনী জরুরি। আমি ব্যক্তিগতভাবে চাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হোক। ৭০ অনুচ্ছেদ সংস্কার হলে এতে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জেঁকে বসতে পারবে না।
আর আইন, শাসন ও বিচার বিভাগের ভারসাম্য আনার জন্যই সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান আসাদুজ্জামান। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার এখন পর্যন্ত সব কাজ সংবিধান অনুসারে করছে। এই সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেওয়া হয়েছে।
অন্তর্র্বতী সরকার রাষ্ট্র সংস্কারের জন্য যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে তাতে জন মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com