বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

বিদ্যুৎ-জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া কাজ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১.৪৪ পিএম
ছবি: সংগ্রহীত

টিডিএস ডেস্ক॥

বিদ্যুৎ, জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের গ্যাসের রিজার্ভ সংশ্লিষ্ট বিষয়ে একটি পর্যালোচনা সভা শেষে তিনি এ কথা জানান।
ফাওজুল কবির খান বলেন, গ্যাস ডিস্ট্রিবিউশন হোক বা বিদ্যুৎ ট্রান্সমিশনে হোক, যে কোনো জায়গায় উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো কাজ দেওয়া হবে না। গ্যাস নিয়ে অতীতে যেসব যুক্তি রয়েছে, সেগুলো জন্য জাস্টিস মইনুলকে দিয়ে একটা জাতীয় কমিটি করেছিঅ তারা সেগুলো দেখবেন। যে সুপারিশ করবেন, সে সুপারিশের ভিত্তিতে সিন্ধান্ত নেয়া হবে। এছাড়া ড. দেব প্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা কমিটি আছে, উনারা বড় বড় যুক্তিগুলো পরীক্ষা করছে। এই দুই কমিটি যে সুপারিশ করবে তার ভিত্তিতে কাজ করব।
ভবিষ্যতে বিদ্যুৎ-জ্বালানি খাতে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না বলে যোগ করেন উপদেষ্টা ফাওজুল কবির খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com