বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৯২ কেজি গাঁজাসহ ২ জন আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫.০৫ পিএম
ছবি: র‌্যাব-১২ সৌজন্যে

সাইফুল ইসলাম॥
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ এলাকায় অভিযান চালিয়ে ৯২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার বিএন) এম. আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

ছবি: র‌্যাব-১২ সৌজন্যে

আটককৃতরা হলেন- জয়পুরহাট জেলার দক্ষিণ রামভদ্রপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে মো. শামিম হোসেন (২৫) ও ঝিনাইদহ জেলার কোটচাদপুর থানার কাগমারি (কুমিল্লাপাড়া) গ্রামের আব্দুস ছালামের ছেলে মো. শামিম হোসেন (২৬)।

ছবি: র‌্যাব-১২ সৌজন্যে

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এম. আবুল হাশেম সবুজ জানান, গত বুধবার সন্ধ্যায় মালবাহী একটি পিকআপে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচার হচ্ছে, এমন সংবাদ পেয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল-চত্বর এলাকায় রাস্তার উপরে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মালবাহী একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৯২ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ীকে আটক করা হয়। একই সঙ্গে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com