বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা

মুখভর্তি সাদা দাড়িতে কলকাতার পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল

  • আপডেট সময় বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১.১১ পিএম
সংগৃহীত ছবি

টিডিএস ডেস্ক॥
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ইকোপার্কে দেখা গেছে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। সেখানে আড্ডা দেওয়ার সময় বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় তিনি ধরা পড়েন।

গত মঙ্গলবার (১ অক্টোবর) বেসরকারি ওই টেলিভিশন জানায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার ইকোপার্কে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। সেখানে আরো ছিলেন সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের ছেলেসহ বেশ কয়েকজন।

এ সময় আসাদুজ্জামান খানের মুখে সাদা দাড়ি দেখা যায়। পরে পার্কে কিছু বাংলাদেশি জড়ো হয়ে যাওয়ায় তারা দ্রুত সটকে পড়েন। এ ছাড়া কিছু অপরিচিত লোকজন ভিডিও করতে বাধা দিচ্ছিলেন। তবে সেখানে থাকা কয়েকজন বাংলাদেশি তাঁদের পরিচয় নিশ্চিত করেছেন।

এর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট তিনি পালিয়ে দেশ ছাড়েন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com