বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

তিন মাস বন্ধ থাকার পর ১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

  • আপডেট সময় বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৫.০০ পিএম

স্টাফ রিপোর্টার



তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে আবারো চালু হতে যাচ্ছে সিরাজগঞ্জ শহর থেকে ঢাকায় যাতায়াতের একমাত্র আন্তঃনগর ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস।আগামী শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে ট্রেনটি চলাচল করবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফী নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। বন্ধ হওয়ার আগে যেভাবে যে সময়ে চলাচল করেছে সিরাজগঞ্জ এক্সপ্রেস সেভাবেই চালু হবে।

পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সিরাজগঞ্জ বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশন ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত এ দুটি স্টেশনের মেরামত কাজ চলমান রয়েছে।

এর আগে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালুর দাবিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে সংবাদ সম্মেলন, মানববন্ধন, সাংস্কৃতিক পদযাত্রা, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করা হয়।

এ ব্যাপারে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফী নূর মোহাম্মদ বলেন, সিরাজগঞ্জ বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনের মেরামত কাজ চলমান রয়েছে। ২০ নভেম্বরের মধ্যে মেরামত কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হবে। ট্রেনের সময় ও সিডল একই থাকবে বলে তিনি জানান।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com