বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন

৬ দফা দাবিতে সিরাজগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৮.৪৪ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতির প্রতিবাদে ও ৬ দফা দাবিতে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের হলরুমে কারিগরি ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখা এ সংবাদ সম্মেলনটি আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি তানভীর আলম মুগ্ধ, রাউফুল হাসান লাবীব, রাজিতা ভূঁইয়া, মো. হাবীব শেখ, মো. রবিন সরকার, মো. আশিক, মো. সাইমন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল করতে হবে। একই সাথে জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা “ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকা, বাধ্যতামূলক করতে হবে। এছাড়াও ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া, পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করা এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com