বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

ডিপিএলের সুপার লিগে খেলবেন মুস্তাফিজ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৮.৫১ পিএম
ছবি: সংগৃহীত


স্পোর্টস ডেস্ক॥



ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বে জাতীয় দলের সতীর্থরাসহ অন্যরা মাঠ মাতালেও ২২ গজে নামা হয়নি মুস্তাফিজুর রহমানের। কাঁধের চোট বাংলাদেশের বাঁহাতি পেসারকে মাঠে নামতে দেয়নি।

এবার অপেক্ষা ফুরাচ্ছে মুস্তাফিজের। আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া সুপার লিগে তিনি মাঠে নামবেন।

চোটে ভুগায় ডিপিএলের শুরুতে কোনো দলের হয়ে চুক্তিবদ্ধ হননি তিনি। তবে সুপার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন বলে জানা গেছে। তাকে দলে ভেড়াতে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা মোহামেডান যোগাযোগ করেছে। নেট রানরেটে দুইয়ে থাকলেও শীর্ষ থাকা আবাহনী লিমিটেডের মতোই অবশ্য ১১ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট তামিম ইকবাল-তাওহিদ হৃদয়দেরও।

সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। এরপর আর কোনো প্রতিযোগিতায় ম্যাচ খেলতে পারেননি তিনি। কারণ বিরতির সময় পুরনো কাঁধের চোট ফিরে এসেছিল। চোট পুনর্বাসনের মধ্যে থাকার পর গেল কয়েকদিন মিরপুরে অনুশীলনও করেছেন বাঁহাতি পেসার।

যেন সুপার লিগের শুরু থেকেই মাঠে নামতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com