মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৯.১১ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক ও যাত্রী নিহত হয়েছেন।  এসময় আহত হয়েছে একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নয়নগাতী কবরস্থান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- পাবনা জেলার আমিনপুর থানার হরিনাথপুর গ্রামের জীবন চন্দ শীলের ছেলে ও মাইক্রোবাস চালক মানিক চন্দ্র শীল (৪২) ও একই গ্রামের মতিউর রহমানের ছেলে মাইক্রোবাস যাত্রী মুনছুরুল আলম বাবুল (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ বলেন, রাতে যাত্রীবাহী একটি মাইক্রোবাস পাবনার দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নয়নগাতী কবরস্থান এলাকায় পৌঁছালে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে সিমেন্ট বোঝাই ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে তিনজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাক রেখে পালিয়ে গেছে বলে জানিয়েছে ওসি।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com