রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

ট্র্যাকে বসলো মেট্রোরেলের কোচ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ৫.০৬ পিএম

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ির ডিপোর পাশের জেটির আনলোডিং এলাকার রেলওয়ে ট্র্যাকে মেট্রোরেলের প্রথম কোচ স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৩ মিনিটে কোচটি স্থাপন করা হয়।

এর আগে তুরাগ নদীর দিয়াবাড়ির পাশে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটি থেকে প্রথম কোচটি আনলোড করা হয়। এরপর ধারাবাহিকভাবে অপর কোচগুলো ট্র্যাকে স্থাপন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএল কর্তৃপক্ষের এক কর্মকর্তা।

উল্লেখ্য, ৪ মার্চ জাপানের কোবে বন্দর থেকে কোচগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বার্জ। ৩১ মার্চ বিকাল সাড়ে ৪টায় মোংলা বন্দরে পৌঁছায় কোচ বহনকারী বার্জ। ওই দিন ও তার পরদিন ১ এপ্রিল কোচগুলো সেখানে খালাস করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বুধবার বিকেল ৩টায় কোচ বহনকারী বার্জ তুরাগ নদী হয়ে উত্তরার দিয়াবাড়িতে পৌঁছায়।

মেট্রোরেলের কোচগুলো তৈরি করছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড। আর বাংলাদেশে এ কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com