বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

ভার্চুয়াল কোর্টে ৮ কর্মদিবসে ১৬৭ কিশোরের জামিন

  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ১০.২১ এএম

নিজস্ব প্রতিবেদক:

চলমান ‘লকডাউনে’ ভার্চুয়াল কোর্টের গত আট কর্মদিবসে বিভিন্ন ফৌজদারি মামলায় অভিযুক্ত ১৬৭ কিশোর জামিনে কারামুক্ত হয়েছে।

এই সময়ে সারা দেশে কিশোরসহ মোট ১৫ হাজার ২১৭ হাজতি জামিনে মুক্তি পেয়েছেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান শুক্রবার এক বিবৃতিতে এ সব তথ্য জানিয়েছেন।

কারামুক্ত ১৫ হাজার ২১৭ হাজতির মধ্যে বৃহস্পতিবার অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল থেকে জামিন পেয়েছেন এক হাজার ৫৯২ জন। বিচারিক আদালতে মোট তিন হাজার ৩২টি ফৌজদারি মামলা নিষ্পত্তি হয়েছে। আট কর্মদিবসে ভার্চুয়াল কোর্টে ২৬ হাজার ৮৪৮টি জামিন আবেদনের ওপর শুনানি হয়েছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি বর্জন করে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও জরুরি ফৌজদারি মামলার শুনানি হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com