বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ে নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৯.৩৫ এএম

এফবিডি ডেস্ক॥

প্রকল্পের মেয়াদ বারবার বৃদ্ধির বিষয়ে নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘প্রকল্প বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার কারণেই বারবার বাড়াতে হয় মেয়াদ। প্রকল্পের বারবার মেয়াদ বৃদ্ধির বিষয়টিতে নজর রাখতে হবে।’
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শুধু ফসল উৎপাদন করলে হবে না, এখন থেকে ফসলের গুণগতমান নিশ্চিত করতে হবে। বড় বড় ফল উৎপাদন করাটাই শেষ কথা নয়, এগুলোর পুষ্টিগুণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবে। যাতে পুষ্টিগুণ ঠিক থাকে। প্রয়োজনে বিদেশি টেকনোলজি ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
এসময় পরিবেশের ক্ষতি করে কোনো কাজ না করতে নির্দেশনা দিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কোনো মতেই পরিবেশকে বিরক্ত করা যাবে না। উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পরিবেশের ক্ষতি করা যাবে না।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যেন খালগুলো ভরাট না হয়ে যায়। যেকোনো প্রকল্প বাস্তবায়নেই ঢাকার খালগুলো ঠিক রাখতে হবে। ‘
এ ছাড়া প্রকল্পে অহেতুক ভূমি অধিগ্রহণ না করতেও নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com