বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

টিকিটের চেয়ে বেশি পথ গেলে গুনতে হবে ১০ গুণ ভাড়া

  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৯.৫৫ এএম

এফবিডি ডেস্ক॥
মেট্রোরেলে যাত্রী যে দূরত্বের জন্য টিকিট কাটবেন, তার চেয়ে বেশি পথ গেলে জরিমানা গুনতে হবে, নয়তো শাস্তি পেতে হবে।

মেট্রোরেল আইনে বলা আছে, অনুমোদিত দূরত্বের বেশি মেট্রোরেলে ভ্রমণ করলে বা ভাড়া এড়ানোর উদ্দেশ্যে অন্য কোনো কৌশল অবলম্বন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ জন্য মেট্রোরেলের যাতায়াতের ভাড়ার ১০ (দশ) গুণ পর্যন্ত অর্থদণ্ড এবং তা অনাদায়ের ক্ষেত্রে অনধিক ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

একজন যাত্রীর জন্য প্রতি কিলোমিটারে ৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার পথের জন্য সর্বোচ্চ এই ভাড়া দিতে হবে যাত্রীদের। তবে যাত্রী যে দূরত্বের জন্য টিকিট কাটবেন, তাকে সে পথ পর্যন্তই যেতে হবে। টিকিটের নির্ধারিত পথের বেশি গেলেই শাস্তি পেতে হবে। প্রথম তিন মাস মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও রুটে সরাসরি চলাচল করবে। মাঝের কোনো স্টেশনে থামবে না। আগামী ২৬ মার্চ থেকে বাকি স্টেশনগুলোতেও যাত্রী ওঠানামা শুরু হবে।

মেট্রোতে চড়তে হলে যাত্রীদের অবশ্যই টিকিট কাটতে হবে। দুই ধরনের টিকিট নিয়ে চলাচল করা যাবে। ট্রেনে সিঙ্গেল ভ্রমণের ক্ষেত্রে যাত্রীকে প্রতিবার যাত্রার আগে টিকিট কেটে নিতে হবে। যাত্রা শেষ হওয়ার পর সেই টিকিট স্টেশনের স্বয়ংক্রিয় দরজায় জমা দিয়ে বের হতে হবে। ওই টিকিট জমা না দিলে দরজা খুলবে না, ফলে যাত্রীর পক্ষে স্টেশন থেকে বের হওয়া সম্ভব হবে না।

আর এমআরটি পাসের (পারমান্যান্ট জার্নি) জন্য যাত্রীকে একবার একটি টিকিট কিনলেই হবে। টিকিটের ব্যালান্স শেষ হলে আবার রিচার্জ করে নিতে হবে। সিঙ্গেল জার্নির মতো এই জার্নির ক্ষেত্রে টিকিট স্টেশনে জমা দিতে হবে না। টিকিট সঙ্গে করে নিয়েই স্টেশন থেকে বের হতে পারবেন যাত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com