মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভিডিও করায় মন্ত্রীর চড়, পাল্টা হাত তুললেন তরুণ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন মেলেনি স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলা হাসিনার ফিটনেসবিহীন গাড়ির ভালো ড্রাইভার হতে চেয়েছেন তারেক রহমান: হাসনাত আবদুল্লাহ ফিরে দেখা: কাবুলের রাস্তায় ঝুলছিল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের লাশ, কেন তাঁকে হত্যা করেছিল তালেবান সালমানের স্টুডিওতে হামলা নিয়ে আসিফ নজরুল বললেন-এসব অপরাধ সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’

দেশের জনসংখ্যা কি সত্যিই ৪০ কোটি?

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৬.০১ পিএম
Photo: Collected

টিডিএস ডেস্ক


বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব জরিপ সংস্থার মুখপাত্র সাইয়্যিদ মুহম্মদ আকতার ই-কামাল। ১৬ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই চিত্র প্রকাশ করে বিশ্ব জরিপ সংস্থা। তিনি বলেন, ‘বিগত ২৭ বছরে জনসংখ্যার একই হিসাব দেওয়া হচ্ছে। এর পেছনে কাজ করছে বিভিন্ন এনজিও।’

বিষয়টি সোশ্যাল মিডিয়া ফেসবুকে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে হাস্যরসেরও সৃষ্টি হয়েছে। কেউ কেউ আবার তথ্যটিকে বাস্তবসম্মত মনে করছেন।

ঢাকা অপেরা নামের একটি পেজে লেখা হয়েছে, ‘বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটিরও বেশি। ১৯৯৭ সন পর্যন্ত জনসংখ্যা ছিল প্রায় ১৭ কোটি।’ ঢাকা অপেরার পোস্টটি শেয়ার করে আলোকচিত্রী সুদীপ্ত সালাম লিখেছেন, ‘রাস্তাঘাটে হাঁটলেই বুঝা যায়, জরিপ লাগে না।’

মিজান মাহমুদ রাজিব লিখেছেন, ‘কারা জানি জরিপ করছে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটি। ২০২১ সালে ছিল ১৬ কোটি। তাইলে এই ৫ বছর বাম্পার ফলন হইছে।’

সাজ্জাদ মুন্না লিখেছেন, ‘বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটি! বিদেশি তহবিল আসা বন্ধ হওয়ার আশঙ্কা থেকেই জনসংখ্যার প্রকৃত সংখ্যা লুকানো হয়েছিল।’

নাসরিন অভি লিখেছেন, ‘বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব জরিপ সংস্থার মুখপাত্র সাইয়্যিদ মুহম্মদ আকতার ই-কামাল। তিনি বলেন, বিগত ২৭ বছরে জনসংখ্যার একই হিসাব দেওয়া হচ্ছে।’

মাজহারুল ইসলাম লিখেছেন, ‘ভাবা যায়? কী সাংঘাতিক চিন্তার বিষয়। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে!’

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com