মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

ডিএসই-ডিবিএ নীতি সহায়তা চায়

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৯.১৩ এএম

এফবিডি ডেস্ক॥

শেয়ারবাজারের উন্নতির জন্য সরকারের নীতি সহায়তা চায় ব্রোকারেজ হাউসের মালিকদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এজন্য সরকারের নীতিনির্ধারক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন এই দুই সংস্থার নেতারা। গতকাল সোমবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে ডিবিএ প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক করেছে ডিএসই কর্তৃপক্ষ। বৈঠকে ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, পরিচালক মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, শরীফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার এবং ডিবিএর পক্ষে সভাপতি রিচার্ড ডি রোজারিও, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাজেদুল ইসলাম ও ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন এবং সদস্য এম রাজীব আহসান উপস্থিত ছিলেন।

বৈঠকে ডিএসই এবং ডিবিএর প্রতিনিধিরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বাজারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া বর্তমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় পুঁজিবাজার উন্নয়নের বিভিন্ন নীতি নিয়ে সরকারের নীতিনির্ধারণী মহলের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com