বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

আলোকচিত্রীদের দেখে মেজাজ হারালেন সারা

  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১২.১০ পিএম
ছবি: সংগ্রহীত

বিনোদন ডেস্ক॥

বিভিন্ন সময়ে মন্দিরে যেমন দেখা গেছে সারা আলি খানকে, দেখা গেছে আজমির শরিফেও। সম্প্রতি মুম্বাইয়ের এক শনি মন্দিরের বাইরে দেখা গেল সারাকে। এমনিতে আলোকচিত্রীদের সঙ্গে সুসম্পর্ক তার। তবে এ দিন আলোকচিত্রীদের দেখামাত্রই বিরক্তি প্রকাশ করেন। সেই সঙ্গে, ক্যামেরা বন্ধ করার অনুরোধও জানান। কিন্তু, হঠাৎ এমন বিরক্তির কারণ কী?

মুম্বাইয়ের ওই মন্দিরের বাইরে দুঃস্থদের খাবার বিতরণ করছিলেন অভিনেত্রী। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতেই রেগে যান সারা।

আলোকচিত্রীদের উদ্দেশে সারা বলেন, প্লিজ বন্ধ করুন। আমি আপনাদের অনুরোধ করে করে হাঁপিয়ে গিয়েছি। আপনারা দয়া করে এটা করবেন না। প্লিজ!

তবে সারার অনুরোধের তোয়াক্কা করেননি ফটোশিকারিরা। শুধু সারা নন, বলিউডে বার বার তারকাদের ব্যক্তিগত জীবনে ঢুকে গেছেন ফটোশিকারিরা। সর্বক্ষণ ক্যামেরার নজরদারির সামনে থাকতে থাকতে খানিক হাঁপিয়ে ওঠেন তারাও। সম্ভবত সেই কারণেই মেজাজ হারান সারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com