বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সুখবর দিলেন শবনম ফারিয়া

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ১১.৫৪ এএম
ছবি: সংগ্রহীত

বিনোদন ডেস্ক॥

অভিনয়ে আর আগের মতো নিয়মিত নন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়। নতুন খবর হলো, সদ্যই চাকরিতে যোগ দিয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, গত ১৪ এপ্রিল একটি মুঠোফোন কোম্পানিতে জনসংযোগ কর্মকর্তা হিসেবে যুক্ত হয়েছেন শবনম ফারিয়া। এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টও দিয়েছেন তিনি। জানিয়েছেন ভক্তদের এই সুখবরটি।

বিষয়টি নিয়ে কথা বলতে দেশের একটি গণমাধ্যম যোগাযোগ করে তার সঙ্গে। তিনি বলেন, ‘আসলে আমি চাই না এটি নিয়ে নিউজ হোক। তাই বিষয়টি নিয়ে কারও সঙ্গে কথাও বলিনি। ফেসবুকে শুধু একটু জানিয়েছি, আর কিছুই না।’

এর আগে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সঙ্গে যুক্ত হয়েছিলেন শবনম ফারিয়া। প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিনিকেশন্স’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে গ্রাহকের করা মামলায় আদালতের মুখোমুখিও হতে হয়েছে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com