বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

নামাজ পড়লে চেহারায় এমনিতেই নূর চলে আসে: প্রিয়াঙ্কা জামান

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৮.৪৮ পিএম
ছবি: সংগৃহীত


বিনোদন ডেস্ক॥



দেড় দশকের ক্যারিয়ার প্রিয়াঙ্কা জামানের। নাটক, সিনেমা দুই অঙ্গনেই কাজ করেছেন। তবে সফলতা এখনও অধরা। তবুও হাল ছাড়েননি। কাজ করে যাচ্ছেন। তবে কাজে আলোচনায় না  এলেও আজকাল আলোচনায় এসেছেন কথার মাধ্যমে। এবার প্রিয়াঙ্কা জানালেন, নিয়মিত নামাজ পড়লে চেহারায় এমনিতেই নূর চলে আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি ইভেন্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলছেন প্রিয়াঙ্কা। সেখানে নিজের রূপের রহস্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার সৌন্দর্যের পেছনে বিশেষ কিছু নেই। আমি ভালো মন নিয়ে সবার সঙ্গে চলার চেষ্টা করি। তাহাজ্জুদ ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমার বিশ্বাস, যে নামাজ পড়ে, তার চেহারায় এমনিতেই একটা নূর চলে আসে, সৌন্দর্য ফুটে ওঠে।’

ব্যক্তিজীবনে এখনও অবিবাহিত প্রিয়াঙ্কা। বেশ কিছুদিন আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন। এমন কাউকে পেলে অভিনয়ও ছেড়ে দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com