সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ বৃদ্ধ শংকর মিত্রের সন্ধান চায় পরিবার ! ঢাকার সড়ক ব্যাটারিচালিত রিকশার দখলে, নিয়ন্ত্রণে ৮ জোনের মহাপরিকল্পনা সিরাজগঞ্জে ৪ কেজির বেশি হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ বিড়ালের মতো মিউ মিউ শব্দ : জলাতঙ্ক নয়, প্যানিক অ্যাটাক হয়েছিল শিশুটির প্রতিদিন কোটি টাকার বিদ্যুৎ খায় অটোরিকশা নেতৃত্বশূন্য মানবাধিকার কমিশন ফেনীর নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে ৮ বছর ধরে নিবন্ধনহীন, সিরাজগঞ্জের রাস্তায় রাজত্ব করছে ৪০ হাজার সিএনজি অটোরিকশা ভুয়া চালকলে বরাদ্দ: রায়গঞ্জে উত্তেজনা, তদন্ত কমিটি সময় চায় আরো ১৫ দিন জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

ঢাকার সড়ক ব্যাটারিচালিত রিকশার দখলে, নিয়ন্ত্রণে ৮ জোনের মহাপরিকল্পনা

  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫.৫৩ পিএম

স্টাফ রিপোর্টার:



রাজধানীর অলিগলি পেরিয়ে মূল সড়কেও অবাধে চলাচল করছে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা। সুনির্দিষ্ট আইন ও কোনো ধরনের লাইসেন্সিং ব্যবস্থা না থাকায় অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে এসব যানবাহনের দাপট। এতে করে রাজধানীতে প্রতিদিন তীব্র যানজটের পাশাপাশি বিঘ্নিত হচ্ছে সড়ক নিরাপত্তা, বাড়ছে ছোট-বড় দুর্ঘটনা। এ ছাড়া এসব যানবাহনের অবৈধ চার্জিং পয়েন্টের কারণে জাতীয় গ্রিড থেকে অপচয় হচ্ছে বিপুল পরিমাণ বিদ্যুৎ, সরকারও হারাচ্ছে রাজস্ব।

এমন পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনা রোধ ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে নেমেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

অভিযানেও কমছে না উপদ্রব, বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ শুরু ডিএমপির ট্রাফিক বিভাগ প্রতিদিন রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং করলেও পুরোপুরি তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। পুলিশ জানায়, অনেক ক্ষেত্রে অভিযানের সময় স্থানীয় চক্র ও চালকেরা পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে।

এদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কারিগরি সহায়তায় সম্প্রতি বিভিন্ন এলাকার অবৈধ চার্জিং পয়েন্ট ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু হয়েছে। অভিযানের সময় রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি থেকে নেওয়া তার, সকেট ও বিভিন্ন সরঞ্জাম জব্দের পাশাপাশি বেশ কিছু অটোরিকশা আটক করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, “অটোরিকশা নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক বিভাগ নিয়মিত কাজ করছে। সরকার এটি বন্ধ ও সুশৃঙ্খল করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে। সেই অনুযায়ী আমাদের অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এটি অব্যাহত থাকবে।”

আট জোনে ভাগ করার উদ্যোগ রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল রোধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় যৌথভাবে একটি সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছে।

  • নির্দিষ্ট জোনভিত্তিক চলাচল: পুরো ঢাকাকে ৮টি ভৌগোলিক অঞ্চলে (জোন) ভাগ করা হবে। নির্দিষ্ট জোনের অনুমোদিত রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না।

  • ডিজিটাল সনাক্তকরণ ও ভিন্ন রং: প্রতিটি জোনের রিকশার জন্য আলাদা রং নির্ধারণ থাকবে। এ ছাড়া থাকবে কিউআর (QR) কোডযুক্ত ডিজিটাল নম্বর প্লেট। স্ক্যান করলেই চালক ও মালিকের পরিচয় ট্রাফিক পুলিশের কাছে দৃশ্যমান হবে।

  • সৌরবিদ্যুৎচালিত চার্জিং হাব: বাসাবাড়ির বিদ্যুৎ বা অবৈধ সংযোগের মাধ্যমে ব্যাটারি চার্জ বন্ধ করতে বেসরকারি খাতে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত চার্জিং হাব স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মতে, শহরের সড়ক ও ট্রাফিক ব্যবস্থার সক্ষমতা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক রিকশার সীমা নির্ধারণ করে ডিজিটাল জোন ব্যবস্থা দ্রুত চালু করা গেলে ঢাকার সড়কে ফের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com