বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরী, তার স্বামী লাবু আবারও ৫ দিনের রিমান্ডে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৭.৪৭ পিএম
সৌজন্যে-র‌্যাব

স্টাফ রিপোর্টার॥


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত যুবদল কর্মী আব্দুল লতিফের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী এবং তাহার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে জামিন নামঞ্জুর করে পূনরায় ৫ দিনের রিমান্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা ও নিহত যুবদল কর্মী আব্দুল লতিফের হত্যা মামলায় আসামি আবু মুসাকেও আদালতে পূর্ণ গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ৩ টায় নিহত যুবদল কর্মী আব্দুল লতিফের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে বাদী পক্ষের আইনজীবীগণ ১০ দিনের রিমান্ড আবেদন করে। উভয় পক্ষের দীর্ঘ প্রায় ৩০ মিনিট শুনানি শেষে বিকাল ৩:৩০ মিনিটের সময় সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত)-এর বিচারক মো. রাসেল মাহমুদ তাদের দুজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় আসামিপক্ষের আইনজীবী মোঃ আতিকুর রহমান ও মোঃ রুবেল হোসেন রিমান্ডের ঘোর বিরোধিতা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com