রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

তিন-চার দিন পর বাসায় যেতে পারবেন তামিম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৭.৪৫ পিএম
ছবি: সংগৃহীত


স্পোর্টস ডেস্ক॥



হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর বর্তমানে সুস্থ আছেন তামিম ইকবাল। স্বাস্থ্যর উন্নতি হওয়ায় ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে সরিয়ে কেবিনে নেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ককে। তবে বাসায় ফিরতে তার আরোও দুই-তিনদিন লাগবে বলে জানিয়েছেন হাসপাতালটি হৃদরোগবিশেষজ্ঞ আরিফ মাহমুদ।

তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে আরিফ বলেছেন, ‘বোর্ড মিটিংয়ের প্রতিবেদন অনুযায়ী, তামিম খুব ভালো আছেন।

খাওয়াদাওয়া করছেন, সবার সঙ্গে কথা বলছেন। আজকে সিসিইউ থেকে তিনি রুমে চলে যাবেন। এরপর এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তিনি বাসায় যেতে পারবেন।

তামিম আবার কবে ক্রিকেটে ফিরতে পারবেন এমনটা জানতে চাওয়া হলে তিন-চার মাস অপেক্ষা করার কথা জানিয়েছেন মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তিনি বলেছেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারব।’

বিকেএসপিএতে খেলতে গিয়ে গত সোমবার হৃদরোগে আক্রান্ত হওয়া তামিম মানসিকভাবে মেনে নিতে পারছেন না। ৩৬ বছর বয়সী সাবেক বাঁহাতি ওপেনার কল্পনাও করতে পারছেন না জানিয়ে অধ্যাপক শাহাবুদ্দিন বলেছেন, ‘তামিমের যেটা হলো, ও এটাকে নিতে পারছে না।

সাইকোলজিক্যালি মানতে পারছে না। এটা হবে, সে কল্পনা করতে পারেনি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com