শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সিরাজগঞ্জে পাতা কুড়ানো নিয়ে মারধর, আহত যুবকের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮.৪৭ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাছের পাতা কুড়ানো নিয়ে মারধরের ঘটনায় আহত যুবক আজিজুল হক (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে সোমবার দুপুরে তিনি মারধরের শিকার হয়ে আহত হন।

নিহত আজিজুল হক উপজেলার দাদপুর গ্রামের শামসুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।

ওসি রাকিবুল হাসান বলেন, ‘সোমবার দুপুরে প্রতিবেশী হাজী আশরাফ আলী নিজের কাঁঠাল গাছের ডাল কাটার পর আজিজুল হকের জায়গায় রেখেছিল। আজিজুল হক সেখান থেকে পাতা কুড়িয়ে নিলে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এতে আজিজুল হক গুরুতর আহত হলে প্রথমে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে আজিজুল হকের মৃত্যু হয়।

ওসি আরো বলেন, ‘আজিজুল হকের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন হাজী আশরাফ আলীর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় হাসপাতালে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com