শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

থানা থেকে লুট হওয়া ১২টি গ্যাস সেল নদী থেকে উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮.৫৬ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে লুট হওয়া ১২টি গ্যাস সেল নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি স্বরসতি নদী থেকে গ্যাস সেল উদ্ধার করা হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, ধোপাকান্দিতে স্বরসতি নদীতে পানি কমে যাওয়ায় আজ সকালে সেখানে মাছ ধরতে যায় স্থানীয় কয়েকজন যুবক। এসময় তারা একটি পলিথিনে মোড়ানো গ্যাস সেল দেখতে পায়। পরে তারা বিষয়টি সলঙ্গা ও হাটিকুমরুল হাইওয়ে থানাকে অবগত করেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে গ্যাসসেল উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, গত ৪ আগস্ট হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। উদ্ধার হওয়া গ্যাস সেল গুলো হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে লুট হওয়া গ্যাস সেল বলে ধারণা করা হচ্ছে। গ্যাসসেল গুলো ৩৮ এমএম সাইজের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com