বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সিরাজগঞ্জে মহাসড়কে সেই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৩.১২ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জে মহাসড়কে গভীর রাতে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের রহম আলীর ছেলে মো. বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের শহীদ আলীর ছেলে মো. শাহা (২৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ অক্টোবর গভীর রাতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনার ঘটে। এতে নারীসহ ৫ জন আহত হন। দেশীয় অস্ত্রে সজ্জিত ১৪-১৫ জনের একটি ডাকাত দল প্রাইভেটকারটি ভাংচুর ও যাত্রীদের মারধর করে মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় ৫ অক্টোবর পুলিশ বাদী হয়ে যমুনা সেতু থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় মহাসড়কের কড্ডা মোড় ও সায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করা হয়। পরে প্রাইভেটকারে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে তাদের যমুনা সেতু থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার অভিযোগে ১৫টি এবং সাহার বিরুদ্ধে ৩টি মামলা বিচারাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com