বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসনে ভোটার বেড়েছে পৌনে দুই লাখ

  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৭.১৫ পিএম


স্টাফ রিপোর্টার॥



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা হয়েছে, তাতে সিরাজগঞ্জের ছয়টি আসনে ভোটার দাঁড়িয়েছে ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। সে হিসেবে জেলার ছয়টি আসনে মোট ভোটার বেড়েছে ১ লাখ ৭৪ হাজার ৩৪৪ জন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান  এ তথ্য নিশ্চিত করেন।

আসনভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনায় দেখা যায়, জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে সিরাজগঞ্জ-৬ আসনে। শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনের বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন। যার মধ্যে ২ লাখ ৪৬ হাজার ৪১২ জন পুরুষ, ২ লাখ ৩৮ হাজার ৯৭২ জন নারী ও তিনজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে মোট ভোটার ছিল ৪ লাখ ৫৬ হাজার ৩৭৯ জন। সে হিসেবে আসনটিতে গত দুই বছরে ভোটার বেড়েছে ২৯ হাজার ৮ জন।

অপরদিকে জেলার ছয়টি আসনের মধ্যে সবচেয়ে কম ভোটারের আসন হচ্ছে সিরাজগঞ্জ-১। এটি কাজীপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বর্তমান ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ২৪ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৯৪ হাজার ৬৭৭ জন। এবার বহুলী ইউনিয়ন সিরাজগঞ্জ-২ আসনে নতুন করে অন্তর্ভুক্ত হওয়ায় ভোটার কমেছে ৯ হাজার ৬৫৩ জন।

অন্য আসনগুলোর মধ্যে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-২ আসন। বর্তমান ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। যার মধ্যে ২ লাখ ৩৫ হাজার ২৪৮ জন পুরুষ, ২ লাখ ৩৪ হাজার ৬২৬ জন নারী ও চারজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৩ আসন। এ আসনে বর্তমান ভোটার ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন। যার মধ্যে ২ লাখ ২২ হাজার ৭৩৭ জন পুরুষ, ২ লাখ ২১ হাজার ৬৮৩ জন নারী ও সাতজন তৃতীয় লিঙ্গের ভোটার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে মোট ভোটার ছিল ৪ লাখ ১৪ হাজার ৮৪৯ জন। এ আসনে গত দুই বছরে নতুন ভোটার বেড়েছে ২৯ হাজার ৫৭৮ জন।

উল্লাপাড়া উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৪ আসন। এ আসনে বর্তমান ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৮২১ জন। যার মধ্যে ২ লাখ ৪৩ হাজার ৬৮০ জন পুরুষ, ২ লাখ ৩২ হাজার ১২৫ জন নারী ও ১৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। গত সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ৪ লাখ ৪৩ হাজার ৪৪১ জন। এ আসনে দুই বছরে ভোটার বেড়েছে ৩২ হাজার ৩৮০ জন।

বেলকুচি ও চৌহালী উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৫ আসন। এ আসনে বর্তমান ভোটার ৪ লাখ ২৬ হাজার ৩২১ জন। যার মধ্যে ২ লাখ ১৮ হাজার ৬৬৪ জন পুরুষ, ২ লাখ ৭ হাজার ৬৫৫ জন নারী ও দুজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। ২০২৪ সালে ৭ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে মোট ভোটার ছিল ৩ লাখ ৯৮ হাজার ৬৬১ জন। এ আসনে গত দুই বছরে ভোটার বেড়েছে ২৭ হাজার ৬৬০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com