বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

ঋণের মামলা॥ ১২ কৃষকের জামিন

  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৯.০৩ এএম

এফবিডি ডেস্ক॥

পাবনার ঈশ্বরদীতে মাত্র ২৫ হাজার টাকা ঋণ খেলাপির দায়ে জেলে যাওয়া ১২ কৃষকের জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে এই মামলায় বাকি ২৫ জনকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন বিচারক।

রোববার (২৭ নভেম্বর) দুপুরের দিকে পাবনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শামসুজ্জামান এ জামিন আদেশ দেন।

জামিনপ্রাপ্তরা হলেন- ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামের আবদুল গণি মণ্ডল (৫০), সামাদ প্রামাণিক (৪৩), আলম প্রামাণিক (৫০), মাহাতাব মণ্ডল (৪৫), শামীম হোসেন (৪৫), নূর বক্স (৪৫), মোহাম্মদ আতিয়ার রহমান (৫০), মোহাম্মদ আকরাম (৪৬), মোহাম্মদ রজব আলী (৪০), কিতাব আলী (৫০), মোহাম্মদ মজনু (৪০) ও হান্নান মিয়া (৪৩)।

বিষয়টি নিশ্চিত করে কৃষকদের আইনজীবী সাইদুর রহমান সুমন বলেন, ঋণ গৃহীত সবাই ক্ষুদ্র সবজি চাষি। ঋণ ফেরত দেওয়ার শর্তে তাদের জামিনের আদেশ দিয়েছেন আদালত।

২০১৬ ও ১৭ সালে ভাড়ইমারী উত্তরপাড়া ভূমিহীন কৃষকদের নামে বাংলাদেশ সমবায় ব্যাংকের পাবনা শাখা থেকে গ্রুপ ঋণ নেওয়া হয়। ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে করা মামলায় ভাড়ইমারি গ্রামের ৩৭ প্রান্তিক কৃষকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন আদালত। পরে পুলিশ বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে ১২ কৃষককে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

জানা যায়, ২০১৬ সালে ৩৭ জন প্রান্তিক কৃষকের একটি গ্রুপে বাংলাদেশ সমবায় ব্যাংক জনপ্রতি ২৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদান করে। ঋণখেলাপির দায়ে ২০২১ সালে ব্যাংকের পক্ষে তৎকালীন ম্যানেজার সৈয়দ মোজাম্মেল হক মাহমুদ বাদী হয়ে ৩৭ জনের নামে মামলা দায়ের করেন।

একাধিক কৃষক ও তাদের পরিবারের দাবি, ঋণ গ্রহণের পর এক বছরের মাথায় অধিকাংশ ঋণগ্রহীতা তাদের ঋণ পরিশোধ করেছেন। তার পাশ বই ও জমা স্লিপও রয়েছে। অথচ সেই অর্থ ব্যাংকের সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তারা জমা না করে আত্মসাৎ করেছেন। ফলে তাদের এই হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com